
শাহরিয়ার মিল্টন,শেরপুর : শেরপুরের শ্রীবরদীতে অসুস্থ স্ত্রীকে জীবিত মাটি চাপা দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান (৮০) এবং ভুক্তভোগীর স্ত্রী খোশেদা বেগম (৭০)।অভিযুক্ত খলিলুর রহমান খোশালপুর মধ্যপাড়ার মৃত জহুর আলীর ছেলে।
ভিডিওতে দেখা যায়, খলিলুর রহমান তার স্ত্রীকে ঘর থেকে টেনে উঠানে নিয়ে যান। এর আগেই, উঠানের একটি অংশে কোদাল দিয়ে সামান্য পরিমাণ গর্ত করেন তিনি। সেই গর্তের ভেতরে স্ত্রীকে রেখে তার ওপর কোদাল দিয়ে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন খলিলুর।
অসুস্থ বৃদ্ধাকে আত্মরক্ষায় চিৎকার করতে দেখা গেছে ভিডিওতে। এ সময় একাধিক ব্যক্তিকে ঘটনাস্থলে উপস্থিত থাকতে দেখা গেলেও কেউ ওই নারীকে রক্ষায় এগিয়ে যাননি।
প্রতিবেশীরা জানান, প্রায় ছয় বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত হয়ে শয্যাশায়ী ওই বৃদ্ধা।
অনেক চিকিৎসা করা হলেও তিনি সুস্থ হননি। বিরক্তি থেকে খলিলুর এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের।
প্রতিবেশী সুজন বলেন, “খলিলুর তেমন ঝামেলায় জড়ান না। শুক্রবার স্ত্রীর জন্য একটি চেয়ার কমোড কিনে আনেন।
স্ত্রী চোখে ভালো দেখেন না। একটু কথা না শোনায় এই ঘটনা ঘটে। তার নাতি মো. খোকন (১৯) ভিডিওটি ফেসবুকে পোস্ট করায় বিষয়টি ছড়িয়ে পড়ে।”
শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ জানান, “ভিডিও দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি স্থানীয় নেতাদের মাধ্যমে সামাজিকভাবে সমাধান হয়েছে বলে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...