আখাউড়ায় বিশ্ব সুন্নী আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ , ২২ সেপ্টেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

আখাউড়া প্রতিনিধিঃ- দয়াময় আল্লাহতাআলার পরম রহমত হিসেবে সমগ্র মানবমন্ডলীর দোজাহানের সর্বকল্যাণ ও মুক্তি সাধনায় দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন ঈদে আজম উদযাপন উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নী মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভুলুশন আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আখাউড়া রেলস্টেশন চত্ত্বরে ঈদে আজম সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় অনুষ্ঠিত সমাবেশে শেখ রাসেলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, বিশ্ব সুন্নী আন্দোলন আখাউড়া উপজেলা শাখার উপদেষ্টা হাজী সরকার কবির সাহেব।

উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা শাহ্ সূফি আহমদ শাহ মোর্শেদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক আল্লামা মুফতি রেজাউল কাওসার, আল্লামা শওকত মাহমুদ শাহীন, নিজাম উদ্দিন চিশতি, ওমর ফারুক, আশরাফুল হক সুমন, আজাদুর রহমান, জামির হোসেন ভূইঁয়া, ইদ্রিস ভূঁইয়া, এডভোকেট রাফি উদ্দিন, ডাঃ দেলোয়ার খান বেনু শাহ, আব্দুর রাকিব নিজামি, ইউসূফ সরকার, ইঞ্জিঃ শরীফ মৃধা প্রমুখ।

এছাড়াও সমাবেশে শতাধিক সম্মানিত পীর মাশায়েখ ওলামায়ে কেরাম, চিন্তাবিদ, গবেষক, দার্শনিক ও শিক্ষাবিদবৃন্দ ও ব্যাপক সংখ্যক ধর্মপ্রাণ জনসাধারণ এতে অংশগ্রহন করেন।

সমাবেশে বক্তাগণ বলেন, দয়াময় আল্লাহতাআলার সর্বোচ্চ রহমত রূপে সমগ্র মানবমন্ডলীর জন্য সত্যের আলো ও মুক্তির উৎস এবং সকল গুন-জ্ঞান সকল কল্যাণের মূল হিসেবে দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভাগমন দয়াময় আল্লাহতাআলাকে পাওয়ার পরম শোকরিয়া সবোর্চ্চ ঈদ ঈদে আজম।

এছাড়াও দয়াময় স্রষ্টার মহান রাসুল ই সর্বসৃষ্টির জন্য স্রষ্টার আলো ও বন্ধন এবং সর্বোচ্চ অনুগ্রহ; স্রষ্টার পক্ষ থেকে মহান রাসুল ই সমগ্র মানবমন্ডলীর জন্য সকল জ্ঞান-বিজ্ঞান, সকল গুন, সকল কল্যাণের উৎস।

অনুষ্ঠান থেকে প্রাণাধিক প্রিয়নবী প্রদত্ত ঈমানী জীবন এবং মানবতার রাষ্ট্র ও মানবতার দুনিয়া খেলাফতে ইনসানিয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে সত্য ও মানবতার উৎস ঈদে আজম উদযাপন করার আহ্বান জানানো হয়।

মন্তব্য লিখুন

আরও খবর