
মোঃ রাসেল হোসেন: গ্রামীণ নারী, পরিবর্তনের প্রেরণা বরিশাল: “গ্রামীণ নারী: পরিবর্তনের প্রেরণা, উন্নয়নের চালিকা শক্তি” শীর্ষক আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০২৫ উপলক্ষে আজ ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF), বরিশাল জেলা শাখার উদ্যোগে চরমোনাই ইউনিয়নের গিলাতলী এলাকায় স্থানীয় কৃষাণী ও নারীদের নিয়ে এক সফল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি বিকেল ৩ ঘটিকায় শুরু হয়।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার এবং এলাকার গ্রামীণ নারীরা। সভায় গ্রামীণ নারীদের চলমান চ্যালেঞ্জ, আত্মনির্ভরতা বৃদ্ধি ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, নারীদের ক্ষমতায়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানটি আয়োজনে: Dhrubotara Youth Development Foundation (DYDF)
সহযোগিতায়: Bangladesh Youth Development Alliance (BYDA), Global Greengrants Fund, এবং Both ENDS।
DYDF-এর পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা গ্রামীণ নারীদের ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উঠান বৈঠকটি স্থানীয় সম্প্রদায়ের মধ্যে নারী নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...