
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মামলার প্রতিবাদে মানিকগঞ্জে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে মানিকগঞ্জ শহিদ রফিক সড়কে অবস্থিত প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধনের আয়োজন করে ‘মানিকগঞ্জ আমার
দেশ পাঠক মেলা’।
মানববন্ধনে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার দেশ পত্রিকার পাঠক সমাজ। মানববন্ধন কর্মসূচিতে সঞ্চালনা করেন আমার দেশ পত্রিকার মানিকগঞ্জ প্রতিনিধি মো. আকরাম হোসেন।
বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দিয়ে বলেন, মেঘনা গ্রুপ অতীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজও সেই ভূমিকায় অবিচল রয়েছে।
তারা আরও বলেন, আমার দেশ একটি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ পত্রিকা হিসেবে দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে আসছে। মাহমুদুর রহমানের মতো নির্ভীক সাংবাদিককে হয়রানি করে বাকস্বাধীনতা রুদ্ধ করার যে অপচেষ্টা চলছে, তা সফল হবে না।
মানববন্ধন থেকে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং আগামীতে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি উচ্চারণ
করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...