
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা এলাকায় মোটর সাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে সৌদি প্রবাসী খোকন (৪৫) নিহত হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে আলফাডাঙ্গা-গোপালপুর সড়কের নওয়াপাড়া গ্রামে এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা গোপালপুর ইউনিয়নে গোপালপুর গ্রামের মৃত তবিবুর রহমানের ছেলে সৌদি প্রবাসী খোকন খান (৪৫) ঘটনাস্থলেই মারা গেছেন ।
আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোটরসাইকেল আরোহী নিহত খোকন খান কে আলফাডাঙ্গা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথ ভাবে উদ্ধার করেন। সেই সাথে ট্রাকটি আলফাডাঙ্গা থানায় আটক করা হয়েছে।
মোটরসাইকেল চালক ও আরোহীর দুজন সম্পর্কে জামাই শ্বশুর। ট্রাকটি গোপালপুর থেকে পৌর সদর বাজার এবং মটরসাইকেল পৌর সদর বাজার হতে গোপালপুরের দিকে যাচ্ছিল।
আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ট্রাক ও চালক ইমরানকে উদ্ধার করা হয়েছে। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...