
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা সদর বাজারের ডাকবাংলো নতুন মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, আলফাডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শামীম।
এসময় প্রেসক্লাবের সদস্যরা ঈদ পরবর্তী একে অন্যের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সেইসঙ্গে প্রেসক্লাব কার্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, পেশাগত সহযোগিতা ও সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর বক্তব্যে বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই পারে সত্য ও ন্যায়ের পথে গণমাধ্যমের ভূমিকা আরও শক্তিশালী করতে। তিনি ঈদের আনন্দ সবাইকে ছড়িয়ে দেওয়ারও আহবান জানান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কবীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মিয়া রাকিবুল, দপ্তর সম্পাদক আল-আমিন মামুন, প্রচার সম্পাদক আসাদুজ্জামান তালুকদার, আইন বিষয়ক সম্পাদক হাসিবুল হাসান জুয়েল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সাহিত্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান মিয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল কাদের তুহিন, কার্যকরী সদস্য রবিদুল ইসলাম, সাধারণ সদস্য ওবায়দুর রহমান, জাহিদুল হক মোল্যা ও মো. ইমরান মোল্যা প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...