
স্বৈরাচার আওয়ামী লীগের দোসর পুলিশ- প্রশাসন ও সাংবাদিকদের বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের দাবি জানিয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলা ভিত্তিক সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে দিকনির্দেশনা মূলক যৌথ কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
যুবদল সভাপতি বলেন, যারা শেখ হাসিনাকে রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের ওপর গুলি চালিয়েছে, তারা ফ্যাসিস্ট সরকারের দোসর। তাই তাদেরকে বিভিন্ন পদ থেকে অপসারণ করে বিচারের আওতায় আনার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাচ্ছি।
গত ৫ আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরও দেশ ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই। কিন্তু আওয়ামী লীগ দেশে যা করেছে বিএনপি তা করবে না।
স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে যৌথ কর্মী সভায় আরও বক্তব্য দেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...