
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বিশ্ব মানবাধিকার দিবস আজ। এবারের প্রতিপাদ্য সাজানো হয়েছে ‘মানবাধিকার’, আমাদের নিত্যদিনের অপরিহার্য’। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালণে “আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা” এবং “আইন সহায়ক ফাউন্ডেশন(আসফ),শার্শা উপজেলা কমিটি,যশোর এর উদ্যোগে দিনব্যাপি নানা কর্মসূচি গ্রহণ করা হয়। উল্লেখযোগ্যের মধ্যে ছিল মানববন্ধন,র্যালিও আলোচনা সভা।
বুধবার(১০ ডিসেম্বর) প্রথম কর্মসূচি হিসেবে সকাল ১০টায় বেনাপোলে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি টি বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংগঠনটি’র বাজারস্থ কার্যালয়ে এসে শেষ হয়।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) আইন সহায়তা ফাউন্ডেশন শার্শা উপজেলা কমিটি, যশোর এর যে সকল সদস্য দিনব্যাপি কর্মসূচিতে অংশ নেন-
প্রধান উপদেষ্টা-মো. আব্দুল মুননাফ। উপদেষ্টা-মো. রেজাউল করিম,মো. সাহাদুর রহমান ও মো. সাইফুর রহমান
অংশ নেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি-
মো. আব্দুল মালেক,সহ-সভাপতি-অসিম কুমার দে,
সাধারণ সম্পাদক-মো. আব্দুল হামিদ,যুগ্ম-সাধারণ সম্পাদক-মো. আ. সাত্তার,অর্থ সম্পাদক-মো. আব্দুল মমিন,প্রচার সম্পাদক-মো. শহীদুল ইসলাম শহীদ,সাংগঠনিক সম্পাদক-জি. এম. ওয়ালী উল্লাহ,দপ্তর সম্পাদক-মোক্তার হোসেন,আইন বিষয়ক সম্পাদক-মো. সাবুর আলী,ধর্ম বিষয়ক সম্পাদক-
আ. মান্নান,নারী ও শিশু বিষয়ক সম্পাদক-মোসাম্মাদ সকিনা আক্তার,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক-মো. হাবিবুর রহমান,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-মো. সোহেল রানা,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক-মো. মিন্টু রহমান,কার্য নির্বাহী সদস্য-মো. আজাদুর রহমান,মো. আবু সাইদ রানা,মো. আব্দুস সালাম,মো. শাহাবুদ্দিন আহম্মেদ ও মো. হাবিবুর রহমান।
দিবসটি উপলক্ষে সংগঠনটি’র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক বলেন-‘আজ আমরা গর্বের সঙ্গে এমন একটি জাতি হিসেবে দাঁড়িয়ে আছি যারা মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের নয়টি মূল আন্তর্জাতিক চুক্তির সবগুলোতে যোগ দিয়েছি।
শ্রমিকদের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমরা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন,‘জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে বিশ্বব্যাপী মানবাধিকার সমুন্নত রাখতেও আমরা সক্রিয় অবদান রেখে যাচ্ছি।
সংঘাত, মানবিক সংকট, জলবায়ু পরিবর্তন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো ঘটনা যা মানবাধিকার সুরক্ষার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে, এসব বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আমরা একযোগে কাজ করছি’।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদ মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। পরে ১৯৫০ সালের ১০ ডিসেম্বর দিনটিকে ‘বিশ্ব মানবাধিকার দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।
মানবাধিকার সুরক্ষা ও বিকাশের লক্ষ্যে বাংলাদেশে ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীন ও নিরপেক্ষ প্রতিষ্ঠান “জাতীয় মানবাধিকার কমিশন”।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান আলীর গণসংযোগ
সাপাহারে শিরন্টি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহজাহান...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও শিক্ষা উপকরণ...
শেরপুর ডপস সদস্যদের মূল্যায়ন পরীক্ষা ও...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে এমপি রাশেদের...
শেরপুর পূজা উদযাপন ফ্রন্ট নেতৃবৃন্দের সঙ্গে...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে বইছে পরিবর্তনের...
জনপ্রিয়তার শীর্ষে ইমদাদুল হক ইমদাদ: বেনাপোলে...