
বৈধ পথে ইউরোপের শ্রমবাজারে দক্ষ বাংলাদেশি কর্মীদের প্রবেশের সুযোগ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্র ও অভিবাসন বিষয়ক কমিশনার ম্যাগনাস ব্রুনারের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে খোলামেলা আলোচনা হয়। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয় যে, ইউরোপের শ্রমবাজারের চাহিদা পূরণে দক্ষ জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত। এ বিষয়ে ইইউর সুনির্দিষ্ট সহযোগিতা কামনা করা হয়।
বৈঠক সূত্রে আরও জানা যায়, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। পতিত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে সৃষ্ট নানা অনিয়ম ও মানবপাচারের সিন্ডিকেটগুলো ভেঙে দেওয়া হয়েছে। এ সময় কার্যকরভাবে মানবপাচার রোধ এবং সীমান্ত নিরাপত্তা আরও সুসংহত করার বিষয়ে উভয়পক্ষ ঐকমত্যে পৌঁছেছে।
এছাড়াও, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গাদের নিজ দেশ মিয়ানমারে সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক মহলের জোরালো ভূমিকা ছাড়া সম্ভব নয় বলে বৈঠকে তুলে ধরা হয়। ইউরোপীয় ইউনিয়ন এই সংকটে বাংলাদেশের পাশে থাকার জোরালো আশ্বাস দিয়েছে। বৈঠক শেষে দুই দেশের প্রতিনিধিরাই এই আলোচনাকে ফলপ্রসূ বলে গণমাধ্যমকে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...