
পাইকগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শিবসা ব্রিজ থেকে মাছকাটা অভিমুখে গুরুত্বপূর্ণ বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও খানাখন্দে পরিণত হয়ে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
বিশেষ করে মৎস্য আড়ৎদারি মার্কেট থেকে মাছবাহী ট্রাক, নসিমনসহ বিভিন্ন যানবাহনের চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এতে দুর্ভোগে পড়তে হচ্ছিল স্কুল-কলেজগামী শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা ও সাধারণ পথচারীদের।
সড়কটির বেহাল অবস্থার বিষয়টি নিয়ে একাধিকবার জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
এদিকে এ বিষয়টি আমলে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরীর উদ্যোগে সড়ক সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করা হয়। তার দ্রুত, সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী ইউএনও’র এ উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা আশা করছেন, দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সম্পন্ন হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।
উল্লেখ্য, এ সড়ক সংস্কার কাজ বাস্তবায়নের লক্ষ্যে গত ১৫ মার্চ ২০২৬ তারিখে পৌরসভার পক্ষ থেকে টেন্ডার আহ্বান করা হয়।
সর্বশেষ বৃহস্পতিবার (২ এপ্রিল) লটারির মাধ্যমে নাফিসা এন্টারপ্রাইজকে চূড়ান্ত ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে মনোনীত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন