
অর্থনীতিবিদ ইউলিয়া সুভরিদেঙ্কোকে ইউক্রেনের নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সোমবার (১৪ জুলাই) ইউলিয়াকে নতুন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
৩৯ বছর বয়সী ইউলিয়া একজন অর্থনীতিবিদ এবং ২০২১ সাল থেকে তিনি প্রথম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তির জন্য সাম্প্রতিক আলোচনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এ ছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহালকে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন জেলেনস্কি।
স্যামিহাল ২০২০ সালের মার্চ মাস থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে দেশটি মস্কোর কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে বেশি সময় ধরে সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রাশিয়ার সাথে ইউক্রেনের যুদ্ধ শেষ করতে কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে প্রেসিডেন্ট জেলেনস্কি।
এক্সে তিনি লিখেছেন, আমরা … ইউক্রেনের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি, ইউক্রেনীয়দের জন্য সহায়তা কর্মসূচি সম্প্রসারণ এবং আমাদের অভ্যন্তরীণ অস্ত্র উৎপাদন বৃদ্ধির জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে আলোচনা করেছি। এই লক্ষ্য অর্জনের জন্য, আমরা ইউক্রেনের নির্বাহী শাখার রদবদল শুরু করছি। সরকার পরিচালনা করার জন্য ইউলিয়াকে প্রস্তাব দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন