
ইউক্রেনের পশ্চিমাঞ্চলের শহর লভিভে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন দেশটির সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রি পারুবি। স্থানীয় সময় শনিবার (৩০ আগস্ট) দুপুরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানানো হয়েছে, অজ্ঞাত একজন অস্ত্রধারী তার ওপর একাধিকবার গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পারুবির। ঘটনার পরপরই হামলাকারী পালিয়ে যায়। পুরো দেশে জোর তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (৩১ আগস্ট) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৫৪ বছর বয়সী পারুবি ২০১৬ সালের এপ্রিলে পার্লামেন্টের স্পিকার নির্বাচিত হন এবং ২০১৯ সালের আগস্ট পর্যন্ত দায়িত্বে ছিলেন। ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক উন্নয়নের দাবিতে ২০১৩-১৪ সালে অনুষ্ঠিত ইউরোমাইদান বিক্ষোভে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তাছাড়া, ২০১৪ সালের শুরুর দিকে তিনি কিছু সময়ের জন্য জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময়ই রাশিয়া ক্রিমিয়া দখল করে এবং পূর্ব ইউক্রেনে সহিংসতা শুরু হয়।
পারুবির হত্যাকাণ্ডে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, “লভিভে এক নির্মম হত্যার শিকার হয়েছেন আন্দ্রি পারুবি। তার পরিবার ও আপনজনদের প্রতি গভীর সহানুভূতি জানাচ্ছি। অপরাধীকে গ্রেপ্তারে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।”
ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের দপ্তর জানায়, হত্যাকাণ্ডটি তদন্তের আওতায় আনা হয়েছে। এখনো পর্যন্ত হামলাকারীর পরিচয় কিংবা তার উদ্দেশ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
লভিভের মেয়র আন্দ্রি সাদোভিই বলেন, “আমরা যুদ্ধরত একটি জাতি। অথচ এমন হামলা প্রমাণ করছে—কোথাও আর সত্যিকারের নিরাপদ স্থান নেই। দোষীকে খুঁজে বের করাই এখন সবচেয়ে জরুরি।”
এ হত্যার ঘটনার পেছনে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের কোনো যোগসূত্র রয়েছে কিনা, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...