
ইরানের মিনাব স্কুলে গত ২৮ ফেব্রুয়ারি ভয়াবহ যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এতে এক স্কুলেই ১৭০ জন নিহত হয়। যার বেশিরভাগই ছিল শিক্ষার্থী।
মেয়েদের ওই স্কুলে ভয়াবহ হামলার তদন্ত এখনো চলমান আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ। তিনি বলেছেন, “সেই দুর্ভাগ্যজনক পরিস্থিতির তদন্ত এখনো চলছে।”
ওই হামলা চালাতে যুক্তরাষ্ট্রের কত খরচ গেছে এ ব্যাপারে প্রশ্ন করা হয় হেগসেথকে। জবাবে তিনি বলেন, “আমি এক্ষেত্রে কোনো খরচকে যুক্ত করব না।”
এরআগে একাধিক মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভুলের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। জানা গেছে, মার্কিন সেনাদের কাছে তথ্য ছিল এখানে বিপ্লবী গার্ডের অবকাঠামো অবস্থিত। কিন্তু তাদের এ গোয়েন্দা তথ্য ছিল পুরোনো। আর সেই তথ্যের ওপর ভিত্তি করেই ক্লাসভর্তি শিক্ষার্থীদের ওপর মিসাইল ছুড়েছিল তারা।
সূত্র: আলজাজিরা
মন্তব্য লিখুন
আরও খবর
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার মানুষের দুর্ভোগ
সোমেশ্বরী নদীতে সেতু নেই, ১৫ হাজার...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা সম্ভব হলে...
গারো পাহাড়ে হাতির অভয়ারণ্য গড়ে তোলা...
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...