
পশ্চিম তীরে গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের নির্বিচার হামলায় চার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। নাবলুস, কালকিলিয়া ও তুলকারম এলাকায় এসব পৈশাচিক হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।
আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতার সুযোগ নিয়ে দখলদার বাহিনী নিরীহ ফিলিস্তিনিদের ওপর দমনপীড়ন আরও বাড়িয়ে দিয়েছে।
চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত কেবল অধিকৃত পশ্চিম তীরেই শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে।
মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানিয়েছে। তবে দখলদার ইসরাইলি বাহিনীর আগ্রাসন থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে আরও বেশি অনিশ্চিত করে তুলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...