
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): ফিলিস্তিনের গাজায় মুসলমানদের ওপর চলমান ইসরায়েলের নির্মম গণহত্যা ও আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইকরা আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুর ১২টার দিকে প্ল্যাকার্ড, ফেস্টুন এবং ব্যানার নিয়ে বিদ্যালয় প্রাঙ্গন হতে র্যামলি শুরু হয়ে উপজেলার বটতলী মোটর ষ্টেশন প্রদক্ষিণ করে চৌধুরী প্লাজা প্রাঙ্গনে এসে সকলে সমবেত হয়।
এ সময় ইসরাইলের আগ্রাসী ভূমিকা এবং গাজায় নিরীহ মানুষের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে শিক্ষকরা বলেন, বিশ্বের সব মুসলমানদের পবিত্র ভূমি এই গাজা।
সেখানে ইসরাইল যে ধরনের অমানবিক পরিস্থিতি তৈরি করেছে তা বিবেকবান কোনো মুসলমান মেনে নিতে পারেন না। তাই বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানিয়ে হামলা বন্ধ করার আহ্বান জানানোর দাবি জানান শিক্ষকরা।
তারা ইসরাইলের সব ধরনের পণ্য বয়কট করার জন্য বিশ্ববাসীর কাছে আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত