
জামাল উদ্দীন:- কক্সবাজারের উখিয়ায় ৬ রাউন্ড তাজা গুলি সহ ৩ যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।
গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটের দিকে পালংখালী ইউনিয়নের মোছরখোলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- উপজেলার পালংখালীর নলবনিয়া
এলাকার জাহেদ আলমের ছেলে আজিজুল হক (৩০), মো. সেলিমের ছেলে মাসুদ হোসেন (১৯) এবং বশির আহমদের ছেলে শহিদুল ইসলাম (২৫)। তবে এ ঘটনায় পারভেজ নামের এক যুবক পলাতক রয়েছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে ক্যাম্প-১৫ এলাকায় ৮ এপিবিএন পুলিশের একটি দল মোছরখোলা চেকপোস্টের সামনে অভিযান পরিচালনাকালে মোটরসাইকেল যোগে আসা ৩ যুবকের গতিবিধি সন্দেহজনক হলে তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেহ তল্লাশি করা হয়। এসময় তাদের কাছ থেকে পলিথিন মোড়ানো ৬ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়।
পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে পালংখালীর বটতলী এলাকার সামশুল আলমের ছেলে মো. পারভেজ (১৮) নামের এক যুবক গুলি গুলো তাদের দিয়েছে বলে জানায়। এ ঘটনায় পারভেজকে পলাতক আসামি করা হয়েছে।
তিনি আরও বলেন, জব্দ করা আলামত ও গ্রেফতারকৃত যুবকদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...