
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যের আঙ্গারু মেলা আজ বৈশাখের প্রথম শনিবার শুরু হয়েছে। যুগ যুগ ধরে বাংলা প্রতি বছরের বৈশাখ মাসের সবকটি শনিবার আঙ্গারুতে এ মেলা লাগে। মেলায় ঘর গৃহস্থালিতে ব্যবহার করা নানা সামগ্রী , সব ধরনের মসলা ও শিমুল তুলা কেনাবেচা হয়।
অতীত ধারাবাহিকতায় আজ শনিবার সকাল থেকেই সলঙ্গা ইউনিয়নের আঙ্গারুতে গ্রামীণ এ মেলা বসেছে।
সরেজমিনে দুপুরে গিয়ে দেখা গেছে ঘর গৃহস্থালি কাজে ব্যবহৃত নানা সামগ্রীর কয়েকটি দোকান , চুড়ি মালা , কয়েক জন কামার দোকানী তাদের মালামাল নিয়ে বসেছেন। জেলার রায়গঞ্জ উপজেলার হাট পাঙ্গাসী এলাকা থেকে আসা রজব আলী কাঠের গৃহস্থালি সামগ্রীর দোকান দিয়েছেন।
প্রতিবেদককে তিনি বলেন বহু বছর হলো তিনি মেলায় দোকান দেন। এবারে সবকটি মেলায় দোকান বসাবেন।
আঙ্গারু মেলা পরিচালনায় আছেন মো. জিল্লুর রহমান। তিনি বলেন মেলা আগের দিনের নিয়মে এবারে বৈশাখ মাসের চার শনিবার মেলা লাগবে।
সলঙ্গা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) আঃ খালেক বলেন আঙ্গারু মেলা যুগ যুগ ধরে হয়ে আসছে। তিনি বলেন এলাকার বয়সীদের কথায় শত বছরের বেশী সময় ধরে আঙ্গারু মেলা হয়ে আসছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...