
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি ঝুকিপূর্ণ টিনশেড ভবনে শিক্ষার্থীদের পাঠদান চলছে। প্রায় ৫২ বছর আগের জরাজীর্ণ বিদ্যালয় ভবনের তিনটি রুমে তিনটি শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস চলে। আর পাশের একটি পুরানো টিনের ছাপড়া ঘরে দুটি শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান চলছে।
উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় ১৯৪০ সালে প্রতিষ্ঠা হয়েছে। বিগত ১৯৭২ সালে সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন কক্ষের টিনশেডের আধাপাকা ভবনটি নির্মাণ করা হয়। সেসময় বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা কম থাকায় টিনশেডের এই ভবনটিতে পাঠদান চলেছে।
এরপর শিক্ষার্থী সংখ্যা ফি বছর বাড়তে থাকায় বিগত ২০০৪ সালে সরকারী টাকায় পাশে দুই কক্ষের একতলা একটি ভবন নির্মাণ করে দেওয়া হয়।
সরেজমিনে গতকাল রবিবার সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে পুরানো টিনশেড ভবনের দেওয়ালের বেশ কয়েক জায়গায় ফাটল ধরেছে। দেওয়ালের পলেস্তারা খসে গেছে।মেঝের প্লাস্টারের ক্ষতি হয়েছে। দরজা ভেঙ্গে গেছে। পুরো কক্ষ জুড়ে বলা চলে বেহাল দশা। প্রতিটি কক্ষের একেবারে জরাজীর্ণ অবস্থা দেখা গেছে।
স্যাঁত সেঁতে অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীরা এই ভবনে বসে ক্লাস করছে। বিদ্যালয় কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে এখন মোট শিক্ষার্থী সংখ্যা ২৩০ জন। পুরানো ঝুকিপূর্ণ টিনশেড ভবনে প্রাক প্রাথমিক , তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। প্রাক প্রাথমিকে ( ভর্তি চলমান ) শিক্ষার্থী সংখ্যা ১৭ জন , তৃতীয় শ্রেণিতে ৪৮ জন ও চতুর্থ শ্রেণিতে ৩১ জন।
এছাড়া নতুন একতলা ভবনের একটি কক্ষে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পাঠদান ও আরেক কক্ষ শিক্ষকদের জন্য ব্যবহার করা হচ্ছে। এদিকে বছর দুয়েক আগে পুরানো টিনশেড ভবনের পাশের পুরানো টিনের ছাপড়া ঘর তুলে ক্লাস রুম হিসেবে ব্যবহার করা হচ্ছে। ছাপড়া ঘরটির বেড়া পুরানো টিন দিয়ে দেওয়া হয়েছে।
এখন ছাপড়া ঘরে প্রথম শ্রেণিতে ( ভর্তি চলমান ) ৩৭ জন ও দ্বিতীয় শ্রেণীর ২৫ জন শিক্ষার্থীকে পাঠদান চলে। বিদ্যালয়ের তিনজন শিক্ষক জানান প্রায় চার বছর আগে টিনশেডের আধাপাকা ভবনটি ঝুকিপূর্ণ জানানো হয়েছে।
প্রতিবেদককে সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদত হোসেন মল্লিক জানান প্রায় চার বছর আগে টেনশেড আধা পাকা ভবনটির জরাজীর্ণ অবস্থার সব কিছুই জানিয়ে নতুন একটি বিদ্যালয় ভবনের জন্য লিখিত আবেদন করা হয়। এরপর বিষয়টি মাঝে মধ্যেই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানানো হয়েছে। এখন ঝুকিপূর্ণ টিনশেড ভবনে ও টিনের ছাপড়া ঘরে শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হচ্ছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন সড়াতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুকিপূর্ণ টিনশেড ভবনে ও ছাপড়া ঘরে নানা সমস্যায় শিক্ষার্থীদের পাঠদান চলছে। প্রায় চার বছর আগে বিদ্যালয়টির জন্য নতুন একটি ভবন ও পুরানোটি সংষ্কারের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আবেদন পাঠানো হয়েছে। এর পর বিভিন্ন সময়ে যোগাযোগ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...