
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মধু রিফাইনারী প্লান্টটি সামনের নতুন বছরের জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ থেকে চালুর সব কিছু গুছিয়ে আনা হয়েছে। তবে গত শুক্রবার ( ২৭ ডিসেম্বর ) পরীক্ষামূলক চালু করা হয়। এদিন দুই মৌখামারীর ১৭৫ কেজি মধু রিফাইন করা হয়েছে।
উত্তরাঞ্চলের মধ্যে উল্লাপাড়ায় মধু রিফাইনারী প্লান্টটি প্রথম বলে জানা গেছে। উপজেলা কৃষি অফিসের তত্বাবধানে রিফাইনারী প্লান্টটি চলবে। আর এটি পরিচালনা করবে উল্লাপাড়া মৌচাষী সমবায় সমিতি।
উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের লাহিড়ী মোহনপুর বাজারে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পে ( ইউজিডিপি) জাইকার অর্থায়নে ( জাপান ও বাংলাদেশ সরকারের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার প্রতীক হিসেবে জাপানিজ ওডিএ লোন) মধু রিফাইনারী প্লান্টটি নির্মাণ করা হয়েছে।
এর পেছনে ভবনসহ সব মিলিয়ে ব্যায় খাতে প্রাক্কলিত মূল্য ধরা হয় প্রায় ৪৭ লাখ ৭৪ হাজার ৮২৩ টাকা বলে জানা গেছে। উল্লাপাড়া এলজিইডির কারিগরি সহায়তায় উপজেলা পরিষদ এর বাস্তবায়ন করেছে। সরিষা ফসলের আবাদ মৌসুমে সরিষা ফুল থেকে মধু সংগ্রহে উল্লাপাড়া অঞ্চলে বহু সংখ্যক মৌখামার বসে।
বিভিন্ন কোম্পানী এসব মৌখামারে সংগ্রহের মধু পাইকারি কিনে নিয়ে থাকে। উল্লাপাড়া উপজেলা এলাকায় একটি মধু প্রসেসিং প্লান্ট হোক মৌখামারীদের তা চাওয়া ছিলো।
উল্লাপাড়া মৌচাষী সমবায় সমিতির মাধ্যমে মধু রিফাইনারী প্লান্টটি পরিচালনা করা হবে। সমিতির সভাপতি ব্রাদার্স মৌখামার মালিক মিজানুর রহমান শিহাব ও সাধারণ সম্পাদক সুমী মৌখামার মালিক ছোরমান আলী বলেন মধু রিফাইনারী প্লান্টটি পরিচালনায় তারা দুজন মূল দায়িত্বে থাকবেন।
গত শুক্রবার প্রথম পরীক্ষামূলক চালু ও দুজন মৌখামারীর প্রায় ১৭৫ কেজি মধু রিফাইন করা হয়। এরা বলেন এলাকার মৌখামারীদের সাথে মধু রিফাইন করার বিষয়ে যোগাযোগ করছেন । মধু প্রসেসিং চার্জ বাবদ কম টাকা নেওয়া হবে বলে জানানো হয়।
এরা বলেন রিফাইনারী প্লান্টটির জন্য একটি পানির ট্যাংকি ও নানা সামগ্রীর দরকার আছে। উপজেলার বাবুলীদহের মৌখামারী হাসমত আলী তার খামারের সরিষা ফুল থেকে সংগ্রহের প্রায় ১২৫ কেজি মধু রিফাইন করে নেন। প্রতিবেদককে মৌখামারী হাসমত আলী বলেন তাদের চাওয়া মধু রিফাইনারী প্লান্টটি হওয়ায় সব মৌখামারীর সুবিধা হবে। সরিষা ফুল থেকে সংগ্রহের মধু রিফাইন করে বাড়ীতে মজুদ রেখে ইচ্ছেমতো বেচা যাবে।
উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন জাইকার অর্থায়নে ইউজিডিপি প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের তত্ত্বাবধানে বাস্তবায়নে লাহিড়ী মোহনপুর বাজারে ভবনসহ প্লান্টটি স্থাপন করা হয়। সরিষা ফসল উৎপাদনে দেশের মধ্যে উল্লাপাড়া উপজেলা প্রথম অবস্থানে আছে।
সরিষা ফসলের চাষের পাশাপাশি সরিষা ফুল থেকে মধু উৎপাদনের সম্ভাবনা থাকায় আগের কয়েকজন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মৌখামার গড়তে আগ্রহ বাড়ানো ও উদ্বুদ্ধ করেন এবং এখনকার প্লান্টটি স্থাপনের উদ্যোগ নেন।
এরই ধারাবাহিকতায় প্রায় ছয় চল্লিশ লাখ টাকা ব্যায়ে প্লান্টটি স্থাপন করা হয়। এটি উপজেলা কৃষি বিভাগের পরিচালনা তত্বাবধানে থাকবে। আসছে নতুন বছরের জানুয়ারী মাস থেকে প্ল্যান্টটি পুরোপুরি চালু করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
দুপুরের মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির...
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস পড়ল নদীতে
দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে আবারও বাস...
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত