
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এলজিইডির কালিয়কৈর রাস্তা মেরামত নির্মাণ কাজ প্রায় দুই মাস হলো বন্ধ আছে। কালিয়কৈর প্রান্ত থেকে রাস্তার মেরামত কাজ কিছু অংশ করার পর উপজেলা প্রকৌশল বিভাগ থেকে এর কাজ বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।
উপজেলা এলজিইডি থেকে জানা গেছে উপজেলার কালিয়কৈর সাবমারজেবল রাস্তার প্রায় সাড়ে চার কিলোমিটার অংশ মেরামতে দরপত্রের মাধ্যমে কাজ পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স কিংডম বিল্ডার্স। কালিয়কৈর প্রান্ত থেকে মোহনপুরমুখী রাস্তাটি পাথর ঢালাইে মেরামত কাজে ব্যায় বরাদ্দের পরিমাণ প্রায় তিন কোটি ছিয়াশি লাখ টাকা বলে জানা গেছে।
গত বছরের (২০২৪ সাল) ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহের দিকে কালিয়কৈর প্রান্ত থেকে রাস্তার মেরামত কাজ শুরু করা হয়। কালিয়কৈর বাজারের মধ্যে প্রায় দুইশো ফুট রাস্তা মেরামত করার পর এলাকার লোকজন নিম্মমানের সিমেন্ট দিয়ে রাস্তার মেরামত নির্মাণ কাজ করার অভিযোগ করেন।
জানা গেছে গত ২২ ডিসেম্বর সে সময়ের উপজেলা প্রকৌশলী আবু সায়েদ ( সদ্য বদলী হয়েছেন ) মেরামত নির্মাণ কাজে নিম্মমানের সিমেন্ট ব্যবহারের বিষয়টির সত্যতা পেয়ে কাজ বন্ধ করে দেন। এর পর থেকে রাস্তাটির কাজ বন্ধ আছে।
সরেজমিনে কালিয়কৈর বাজারে গিয়ে দেখা গেছে রাস্তাটির নির্মাণ কাজে ব্যবহারে আনা পাথর , বালি একাধিক জায়গায় রাখা আছে। এলাকার লোকজন তাড়াতাড়ি রাস্তাটির নির্মাণ কাজ শুরু করে শেষ করার আশা করছেন।
কালিয়কৈর গ্রামের বসতি মোহনপুর ইউনিয়ন পরিষদ ১ নং ওয়ার্ডের সদস্য ( মেন্বর ) মো. রকিবুল ইসলাম হিরণ , একই কালিয়কৈর গ্রামের মো. আব্দুল আজিজ মীর আশা করছেন ও বলেন রাস্তার মেরামত নির্মাণ কাজ তাড়াতাড়ি শুরু করে শেষ করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আরো উন্নতি হবে।
মেসার্স কিংডম বিল্ডার্স এর মালিক মো. মোজাম্মেল হোসেন বলেন এই সপ্তাহের মধ্যে রাস্তাটির নির্মাণ কাজ শুরু করবেন।
উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন তিনি গত কয়েকদিন আগে এখানে যোগদান করেছেন। এরই মধ্যে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিককে দ্রুত কাজ শুরু করার বিষয়ে জানিয়েছেন। তিনি আশা করছেন দ্রুত কাজ শুরু ও শেষ করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...