
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারী খাদ্য গুদামে চলমান মৌসুমে আজ রবিবার অবধি ৩৪ দিনে লক্ষ্যমাত্রার প্রায় ৫৮ ভাগ আমন চাউল ক্রয় সংগ্রহ হয়েছে। চাউল ক্রয় সংগ্রহ হয়েছে ৬০৩ মেট্রিক টন ২৭০ কেজি।
এসময়ের মধ্যে আমন ধান ক্রয় সংগ্রহ হয়নি বলে জানা গেছে। কৃষকেরা উৎপাদিত ধান বেচতে গুদামে আনছেন না। আমন ধান দুরকমের হয়। এক বোনা আমন। আরেক হলো রোপা আমন ধান। এর মধ্যে খুবই কম পরিমাণ জমিতে বোনা আমন ধানের আবাদ হয় বলে জানা গেছে।
উপজেলা খাদ্য অফিস থেকে জানা গেছে , উপজেলার কৃষকদের কাছ থেকে এবারের মৌসুমে আমন ধান ৮২৭ মেট্রিক টন ও মিলারদের কাছ থেকে ১ হাজার ৪৭ দশমিক ৫৭০ মেট্রিক টন আমন চাউল ক্রয় সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধান ৩৩ টাকা ও ৪৭ টাকা প্রতি কেজি চাউল দর বেধে দেওয়া হয়েছে।
উপজেলা খাদ্য অফিসের সাথে চুক্তিবদ্ধ চাল কল মালিকদের কাছ থেকে চাউল ক্রয় সংগ্রহ করা হবে। এবারে মোট ৩৮ জন চাল কল মালিক চুক্তিবদ্ধ হয়েছেন। গত ৩ ডিসেম্বর ধান ও চাউল ক্রয় সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারী অবধি আমন ধান ও চাউল ক্রয় সংগ্রহ চলবে। উল্লাপাড়া ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা আবু তোরাব জানিয়েছেন আজ রবিবার অবধি চুক্তিবদ্ধ চালকল মালিকদের কাছ থেকে ৬০৩ দশমিক ২৭০ মেট্রিক টন চাউল ক্রয় সংগ্রহ হয়েছে। লক্ষ্যমাত্রার ৫৭ দশমিক ৫৮ ভাগ চাউল ক্রয় সংগ্রহ হয়েছে।
এদিকে উদ্বোধন পর এসময়ের মধ্যে কৃষক ধান গুদামে বেচতে আনেননি। নির্ধারিত সময় তারিখের আগেই আমন ধানের চাউল ক্রয় সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তিনি আশা করছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম তালুকদার বলেন আমন ধানের চাউল ক্রয় সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের মধ্যেই পূরণ হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত