
সাহারুল হক সাচ্চু,উল্লাপাড়াঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শনিবার উপজেলা প্রশাসন পরিচালিত উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলের ২০২৪ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি, উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) রোজিনা আক্তার এতে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) ও স্কুলের সভাপতি আবু সালেহ মোহাম্মদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠান হয়।
সিনিয়র শিক্ষক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিক, স্কুল কমিটির অভিভাবক সদস্য আব্দুল মালেক, রুনা খাতুন, অভিভাবক হবিবুর রহমান ও পার্থ কুন্ডু প্রমুখ। প্রত্যেকে শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি ও সভাপতি।

অনুষ্ঠানে বার্ষিক পরীক্ষায় স্কুলে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী মেহেজাবিন জান্নাত এবং উপজেলা পর্যায়ে মেধা যাচাই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী এই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সাদিয়া ইসলামকেও পুরষ্কৃত করা হয়।
এছাড়া অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ নেওয়া স্কুলের ৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...