
সহজেই সরকারি সেবা নাগরিকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে রাজধানীতে আরও তিনটি নাগরিক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। নতুন এ নাগরিক সেবা কেন্দ্রগুলোর অবস্থান বনশ্রী, গুলিস্তান ও মোহাম্মদপুরে।
বুধবার (২২ অক্টোবর) নতুন ৩টি নাগরিক সেবা কেন্দ্র চালু করা হয়। এখন থেকে এসব কেন্দ্রে সহজেই সরকারি সেবা মিলবে। এ নিয়ে রাজধানীতে নাগরিক সেবা কেন্দ্র বেড়ে দাঁড়ালো ৬টিতে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নাগরিক সেবা কেন্দ্র, গুলিস্তানের ঠিকানা রমনা টেলিফোন ভবন, গুলিস্তান (নগর ভবনের পাশে)। গুগল ম্যাপের মাধ্যমে এ সেবা কেন্দ্রের অবস্থান জানা যাবে। এ কেন্দ্রের উদ্যোক্তা মো. জাহিদ হাসান। তার মোবাইল নম্বর 01744987606।
নাগরিক সেবা কেন্দ্র, বনশ্রীর ঠিকানা হলো হাউজ নম্বর ১/এ, রোড ২, ব্লক ডি, বিটিসিএল, বনশ্রী, ঢাকা-১২১৯। গুগল ম্যাপ। এ কেন্দ্রের উদ্যোক্তা: মোরশেদা মুক্তা। তার মোবাইল নম্বর 01811256341।
নাগরিক সেবা কেন্দ্র, মোহাম্মদপুরের ঠিকানা প্লট-৪৭, আসাদ অ্যাভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। গুগল ম্যাপ:। মোহাম্মদপুর কেন্দ্রের উদ্যোক্তা মো. মুস্তাকিম। তার মোবাইল নম্বর 01718863371।
এর আগে প্রথম ধাপে চালু হওয়া ৩টি নাগরিক কেন্দ্র হলো- গুলশান, উত্তরা, নীলক্ষেত। নাগরিকদের নিকটবর্তী কেন্দ্র পরিদর্শন করে সেবা গ্রহণ করার পাশাপাশি অভিজ্ঞতা শেয়ার করতে অনুরোধ জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
নাগরিকদের মূল্যবান পরামর্শ নাগরিক সেবা কেন্দ্রের মানোন্নয়নে ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে সহায়তা করবে বলে মনে করে সরকার।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত