
জামাল উদ্দীন কক্সবাজারঃ কক্সবাজারের হিমছড়িতে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ লাখ ৬ হাজার টাকাসহ দুই নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গতকাল বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম।
গ্রেফতাররা হলেন- মিনারা আক্তার (২৫), তিনি গাজীপুর
টঙ্গি পশ্চিম থানার ৫৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নজরুল ইসলামের স্ত্রী। অপরজন লায়লী (৩২)। তিনি একই এলাকার বাসিন্দা মো. আরিফের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাদক বিরোধী অভিযানে হিমছড়ি বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন ও নগদ অর্থ পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...