
কক্সবাজারের উখিয়ায় দুই পক্ষের সংঘর্ষে মসজিদের খতিব ও এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) বেলা ১১টার দিকে কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উখিয়া কুতুপালং মসজিদের খতিব আব্দুল্লাহ আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৫) ও শাহিনা বেগম (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, উখিয়ায় কুতুপালং পশ্চিম পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাত ও হামলায় কুতুপালং বাজার মসজিদের খতিব এবং জামায়েত নেতা আব্দুল্লাহ আল মামুন, আব্দুল মান্নান ও শাহিনা বেগম নিহত হন।
বর্তমানে তাদের মরদেহ উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত