
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্যানেল চেয়ারম্যান-২ মোঃ বদরুল আলম।
৩১ জুলাই (বৃহস্পতিবার) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের সর্বসম্মতিক্রমে গৃহীত রেজুলেশনের ভিত্তিতে তাকে এই দায়িত্ব অর্পণ করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নির্বাচিত সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সচিব ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। দায়িত্ব গ্রহণের পর মোঃ বদরুল আলম বলেন, “আমি ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে বদ্ধপরিকর। সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন ও সেবা কার্যক্রম পরিচালনা করব।”
স্থানীয়দের প্রত্যাশা, তার সুদক্ষ নেতৃত্বে কপিলমুনি ইউনিয়ন পরিষদের সেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল ও স্বচ্ছ হবে।
উল্লেখ্য, এর আগে কপিলমুনি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুস আলী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হিসেবে পলাতক ছিলেন।
গত ২৭ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ভোমরা স্থলবন্দর থেকে পুলিশ তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার অনুপস্থিতিতে ইউপি পরিচালনায় শূন্যতা দেখা দিলে সর্বসম্মত সিদ্ধান্তে বদরুল আলমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...