
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’কে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। তারও-ই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুই’টি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন এবং ১৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি) পুলিশ।
সোমবার (২২ ডিসেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার। এর আগে রোববার গভীর রাতে বালিয়াডাঙ্গী থানা এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে বালিয়াডাঙ্গী উপজেলার ৪ নং বড় পলাশবাড়ী ইউনিয়নের বালিয়া পুকুর গ্রামের বালিয়া বাজারগামী পাকা সড়কের পাশে বালিয়া পুকুর কবরস্থান এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি ৭.৬৫ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ১০ রাউন্ড তাজা গুলি একটি ৯ এমএম বোরের বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সন্ত্রাস দমনে ঠাকুরগাঁও জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...