
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমিন তরফদার আকলাব আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি গতকাল ২২ এপ্রিল রাত ৩টা ৩০ মিনিটে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি স্ত্রী, ৫ মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুম আব্দুল মোমিন তরফদার ছিলেন বার্মিংহামের একসময়ের সুপরিচিত কমিউনিটি ব্যক্তিত্ব মরহুম আব্দুল মতিন তরফদার সাহেবের ছোট ভাই। তাঁর ভ্রাতুষ্পুত্র ও জামাতা ডাক্তার সোহাইল তরফদার বার্মিংহামে জিপি হিসেবে কর্মরত রয়েছেন।
আত্মীয়তার সূত্রে তিনি কমলগঞ্জ-শ্রীমঙ্গলের বর্তমান সংসদ সদস্য আলহাজ্জ্ব মুজিবুর রহমান চৌধুরীর পিতা মরহুম আব্দুল গফুর চৌধুরী এবং সাবেক সাংসদ কিংবদন্তিতুল্য রাজনীতিবিদ মরহুম মোহাম্মদ ইলিয়াসের আপন ফুফাতো ভাই ছিলেন।
আজ বিকাল ৩টা ৩০ মিনিটে রামপাশা শাহী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জানাজায় শরিক হওয়ার জন্য সকল মুসল্লিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...