
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে ৩ টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে গেছে স্হানীয় চোর চক্র। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বন থেকে বুধবার গভীর রাতে স্হানীয় সংঘবদ্ধ চোর চক্র ৩ টি মূল্যবান সেগুন গাছ কেটে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে দেখা যায় লাউয়াছড়া বন বিট অফিসের সংলগ্ন ৩ টি কাটা মূল্যবান সেগুন গাছের মোথা । কাটা গাছ গুলোর মোথা প্রায় ৪ ফুট গোলাকার ও ৭০ ফিট উচ্চতার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লক্ষাধিক টাকা বলে জানা যায়।
বিশ্বস্ত সূত্রে আরো জানা যায় লাউয়াছড়ার বন প্রহরী ও কমিউনিটি পেট্রোলিং গ্রুপ(সিপিজি) দিনের বেলায় বন পাহাড়া না দিয়ে লাউয়াছড়ায় গাইডিং সার্ভিস নিয়ে ব্যস্ত থাকেন সেই সুযোগে স্হানীয় চোর চক্র দিনের বেলায় বনের ভিতর ডুকে গাছের সাইজ দেখে ও রাতের বেলায় সুযোগ বুঝে গাছ পাচার করে।
অভিযোগ উঠেছে স্হানীয় সংঘবদ্ধ চোর চক্রের সাথে বন বিভাগের কিছু অসাধু বন প্রহরী ও সিপিজি সম্পৃক্ত রয়েছেন। এ বিষয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বিভাগীয় কর্মকর্তা জামিল মোহাম্মদ খান বলেন গাছ কাটার বিষয়টি লাউয়াছড়া বন বিট কর্মকর্তা জানার পর সংঘবদ্ধ চোর চক্রকে রাতেই ধাওয়া দেওয়া হয়, সেই সময়ে কিছু গাছের খন্ড ও পরিবহন ট্রলি জব্দ করা হয়েছে পাশাপাশি তদন্ত এখনো চলমান রয়েছে।
তদন্ত করে আইনি ব্যবস্হা নেওয়া হবে বলে জানান। স্হানীয় চোর চক্র বন বিভাগ আসার আগেই অধিকাংশ সেগুন গাছের খন্ড নিয়ে যায়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...