
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডে জেমস্ সমাজ কল্যান পরিষদের আয়োজনে ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ ফেব্রুয়ারি ) সন্ধ্যা সাড়ে ৮টায় উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের কমলগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।
কমলগঞ্জ পৌর কাউন্সিলর সৈয়দ জামাল হোসেন এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও ব্যাংকার মো. সালা উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- সুস্থ দেহ ও সুস্থ মন একজন মানুষকে সবসময় এগিয়ে রাখে। নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি সবাইকে নিয়ে জেমস্ সমাজ কল্যান পরিষদ ক্যাশ মানি নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শুভ উদ্বোধন করেন।
খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর সভার সাবেক পৌর মেয়র মো. আবু ইব্রাহিম জমসেদ।
ধারাভাষ্যকার খাঁন মোহাম্মদ হোসাইন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলু, কমলগঞ্জ উপজেলার সাবেক ফুটবলার সোয়েব আহমেদ, হাজী নোমান, মুজিব আহমেদ, আরমান হোসেন দোলন, সিও মাছুম আহমেদ, রুমেল আহমেদ, কবির আহমেদ, এসআই দিপক সরকার, বাংলাদেশ মানবিক পুলিশ সদস্য ও বিশিষ্ট সমাজ সেবক ছিদ্দিকুর রহমান সাদেক, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা,আশরাফ সিদ্দিক পারভেজ, সালাহউদ্দিন শুভ, জাহেদ আহমদ রাজন আবেদীন, মুমিন ইসলাম প্রমুখ।
নকআউট পদ্ধতিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নেন ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশা বনাম সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর। খেলায় পর্যায়ক্রমে রেফারির দায়িত্বে ছিলেন রঞ্জিত পাল, মুজিবুর রহমান দুলু ও জমসেদ।
মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্ভোধনী খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্যে করা গেছে। করতালি, চিৎকার এবং উৎসব মূখর পরিবেশে আনন্দের সাথে খেলা উপভোগ করেন।
উল্লেখ্য,জেমস্ সমাজ কল্যান পরিষদ মিনি ফুটবল নাইট টুর্নামেন্টে সর্বমোট ৩২টি দল নাম তালিকাভুক্ত হয়েছে। জেমস্ সমাজ কল্যান পরিষদ মিনি ফুটবল নাইট টুর্নামেন্ট পরিচালনা কমিটির সার্বিক দায়িত্বে রয়েছেন। উদ্বোধনী প্রথম খেলায় ট্রাইবেকারে সৈরভ স্পোটিং ক্লাব আলেপুর ৩-২ গোলে পরাজিত করে ডায়মন্ড স্পোটিং ক্লাব রামপাশাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...