
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রামপাশা, রামপুর, নারায়নপুর, চৈতন্যগঞ্জ, কুমড়াকাপন, কান্দিগাঁওসহ প্রায় এক ডজন গ্রামের মানুষ ধলাই নদীর ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছেন।
গত কয়েক বছরের ভয়াবহ বন্যায় এসব গ্রাম তলিয়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। বিশেষ করে রামপাশা গ্রামের প্রায় ৪০ থেকে ৪৫টি পরিবার ইতিমধ্যে ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
রবিবার (১১ মে) দুপুর ১২টার দিকে রামপাশা পৌর এলাকার ৯নং ওয়ার্ডের ছাইয়াখালী হাওড় এলাকায় বাঁধ নির্মাণ ও জিও ব্যাগ পাইলিংয়ের দাবিতে ছাইয়াখালী হাওড় উন্নয়ন সংস্থা (পাবসস) লিমিটেড এবং এলাকাবাসীর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে প্রতিবছরই ধলাই নদীর রামপাশা অংশে বাঁধে ভাঙন দেখা দেয়। ফলে মোঃ আব্দুন নূর চৌধুরী, মোঃ আব্দুর রব চৌধুরী, এম আর খান, হারিছ মিয়া, আজিদ মিয়া, লটা মালাকার, জয়ধন মালাকার, প্রাণেশ কুমার পাল, বিমল কুমার পাল, মণি দেবনাথ, মাহমুদা বেগম, মন্তাজ বক্স, রফিক বক্সসহ অর্ধশতাধিক পরিবার তাদের পৈত্রিক ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
মানববন্ধনে জামায়াতে ইসলামী নেতা সৈয়দ ইব্রাহিম মোহাম্মদ আবদুহু, পাবসস লিমিটেডের সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ, নাজমুল হাসান মিঠু, ফখরু চৌধুরী, নিখিল মালাকার প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, “প্রতিবছরই ধলাই নদীর ভাঙনে রামপাশা এলাকা সংকুচিত হয়ে যাচ্ছে। বিগত বছর পানি উন্নয়ন বোর্ড কিছু জিও ব্যাগ ফেললেও তা টিকেনি। বৃষ্টি বাড়লে পুরো বাঁধ ভেঙে গিয়ে ১০ থেকে ১২টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।”
তাঁরা দ্রুত বাঁধ সংস্কার, টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ এবং নদীতে অবাধে মাছ ধরা ও বিষ প্রয়োগ বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ছবি সংযুক্ত: ধলাই নদীর ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে রামপাশা গ্রামের বসতবাড়ি।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...