
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাল্লারপার এলাকার একটি ধানখেত থেকে ৭ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারের ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়।
রোববার (৩১ আগস্ট) দুপুরে সাপ-সংরক্ষক ও ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের সংরক্ষণকর্মী চঞ্চল গোয়ালা অজগরটি উদ্ধার করেন।
চঞ্চল গোয়ালা জানান, দুপুরের দিকে স্থানীয়রা ফোন করে খবর দেন যে ধান কাটার সময় একটি অজগর সাপ দেখতে পান। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাপটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয়রা কাঁচি দিয়ে সাপটিকে আঘাত করেছিল। পরে সাপটিকে উদ্ধার করে প্রথমে লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে নেওয়া হয়। তিনি আরও জানান, সাপটির ওজন প্রায় ১০ কেজি। সুস্থ হয়ে উঠলে সেটিকে আবার বনে অবমুক্ত করা হবে।
তিনি স্থানীয়দের সাপ না মারার পরামর্শ দিয়ে বলেন, “এগুলো নির্বিষ এবং প্রকৃতির বন্ধু। বৃষ্টির কারণে ছড়ার পানির স্রোতে ভেসে আসতে পারে।”
লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক বলেন, “অজগরটি কিছুটা আঘাতপ্রাপ্ত। চিকিৎসা শেষে সুস্থ করে সেটিকে নিরাপদে অবমুক্ত করা হবে। বনসংলগ্ন এলাকার মানুষ সাপ দেখলে হত্যা না করে বন বিভাগ বা সংরক্ষণকর্মীদের খবর দেবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...