
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজার-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীকে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুমে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি)সোমবার বিকেল ৩টায় কমলগঞ্জ উপজেলা মাল্টিপারপাস হলরুম-এ মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)–কে কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকাবাসী নবনির্বাচিত এমপির কাছে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার সার্বিক উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন।
নবনির্বাচিত এমপি হাজী মুজিবুর রহমান চৌধুরী উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন এবং এলাকার উন্নয়নে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা