
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে তারুণ্যের ক্ষমতায়ন” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাখন চন্দ্র সূত্রধর।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মারুফ হোসাইন এবং সঞ্চালনা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মোহিতুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভূঁইয়া, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ, ডা. মো. রকিবুল আলম এবং কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু।
আলোচনা সভা শেষে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পরিবার পরিকল্পনা বিভাগের ছয়জনকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, ছাত্র প্রতিনিধি আরিয়ান নাজমুল, বিভিন্ন ইউনিয়নের মাঠ পর্যায়ের পরিবার পরিকল্পনা কর্মী ও এনজিও প্রতিনিধি।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...