
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ “বন্যপ্রাণী সংরক্ষণে অর্থায়ন, মানুষ ও ধরত্রীর উন্নয়ন” এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে কমলগঞ্জ বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২৫ পালিত হয়েছে। সোমবার (৩ মার্চ) দুপুরে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে সহ ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আমিনা বেগমের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক(এসিএফ)জামিল মোহাম্মদ খাঁন।
আলোচনায় অংশগ্রহন করেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম, ট্যাুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কামরুল হাসান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, সাংবাদিক পিন্টু দেবনাথ, নির্মল এস পলাশ, পৌর বিএনপির যুগ্ম- আহবায়ক শফিকুর রহমান, সিএমসি কমিটির কোষাধ্যক্ষ জনক দেববর্মা, লাউয়াছড়া পুঞ্জি প্রধান ফিলা পত্নী প্রমুখ।
সভায় বক্তারা বন্যপ্রানী রক্ষায় সচেতনতার পাশাপাশি একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় বন বিভাগের বিভিন্ন বিট কর্মকর্তা,সিএমসির সদস্য ও সিপিজি’র সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...