
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ কমলগঞ্জের মুন্সিবাজার উপ-স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সরকারি জমিতে প্রতিদিন বাজারের ময়লা ফেলায় এলাকা এখন দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কবলে। সাইনবোর্ডে ‘ময়লা ফেলা নিষেধ’ লেখা থাকলেও বাস্তবে জমেছে বড় বড় ময়লার স্তুপ। এতে স্কুল-কলেজ শিক্ষার্থী, পথচারী ও স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, কোনো তদারকি নেই। বর্ষায় এসব বর্জ্য সড়কে ছড়িয়ে পড়ে রোগবালাই বাড়ার আশঙ্কা তৈরি করে। ব্যবসায়ী সমিতি জানায়, নির্দিষ্ট ময়লা ফেলার স্থান না থাকায় বাধ্য হয়ে এখানে ফেলা হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম ভূইঁয়া জানান, বাজার কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোন কাজ হয়নি।
ইউএনও মাখন চন্দ্র সূত্রধর বলেন, অবৈধ ভাবে স্বাস্থ্য কমপ্লেক্সের জমিতে ময়লা ফেলা হচ্ছে —দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
কলকাতায় তৃণমূলের বিক্ষোভ মিছিল আজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে চায় ইরান:...
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড. ইউনূস
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের তোপের মুখে ড....
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে
ঢাকায় আবহাওয়া শুষ্ক ও তাপমাত্রা অপরিবর্তিত...
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও চ্যাম্পিয়নস লিগ
আজ ছোট পর্দায় বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ ও...
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
গোয়াইনঘাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত