
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে বাংলাদেশ মণিপুরি মুসলিম ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত।
আজ ১৫ অক্টোবর আদমপুর তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধা যাচাই পরীক্ষায় পঞ্চম, অষ্টম, দশম ও দ্বাদশ শ্রেণির ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।
পরীক্ষায় পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন বাংলাদেশের বিভিন্ন মেডিকেল ও বিশ্ববিদ্যালয়েরা শিক্ষার্থীরা। এসময় পরীক্ষা হল পরিদর্শন করেন কবি ও লেখক সাজ্জাদুল হক স্বপন,বাংলাদেশ মণিপুরি মুসলিম এডুকেশন ট্রাস্ট এর সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দিন, মণিপুরি মুসলিম টিচার্স ফোরাম এর সভাপতি মো. শাহাজ উদ্দিন, তেতইগাঁও রশিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক হুমায়ুন রেজা সোহেল, সৌদি আরব কিং খালেদ হাসপাতাল এর ডা. আব্দুল আলীম, বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. তাজুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক মো. শফিউল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মঈন উদ্দীন, কমলগঞ্জ প্রেসক্লাব আহব্বায়ক এম এ ওয়াহিদ রুলু, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমূখ।
বাংলাদেশ মণিপুরী মুসলিম ছাত্র কল্যাণ পরিষদ এর সভাপতি মো. তাজুল ইসলাম ইমরান বলেন, ‘আমরা প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের মেধার বিকাশ ও আধুনিকতার সাথে প্রতিযোগী করে, শিক্ষিত জাতি ও আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে, শিক্ষার্থীদের মাঝে নানামুখী সৃজনশীল কার্যক্রম পরিচালনা করে আসছি।
তাছাড়া আমরা পড়াশোনার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড নিয়ে আমরা কাজ করছি আগামীতে আমাদের এই সংগঠনটি আরও এগিয়ে নিতে পারি সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।’
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...