
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর দেওছড়া চা বাগানের একটি লেক থেকে রামলাল রবিদাস (৭৫) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১ আগস্ট) সকালে বাগানের ১২ নম্বর সেকশনের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রামলাল রবিদাস ওই বাগানের বাসিন্দা বজ্রনাথ রবিদাসের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে রামলাল গোসল করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। রাতভর খোঁজাখুঁজির পর লেকের পাড়ে পড়ে থাকতে দেখা যায় তার গামছা, জুতা ও সাবান। ধারণা করা হয়, গোসলের সময় তিনি পানিতে ডুবে যান।
শুক্রবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ি ও সিলেট থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লেক থেকে তার মরদেহ উদ্ধার করে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ আহমদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, গোসলের সময় পানিতে ডুবে রামলালের মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...