
এম এ ওয়াহিদ রুলু,মৌলভীবাজারঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় সড়কসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মৌলভীবাজার-৪ সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
উন্নয়ন কাজের ধারাবাহিকতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কারসহ জনকল্যাণমূলক প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক মোঃ দুরুদ মিয়া, মোঃ আবুল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি হাজী মুজিব বলেন, “গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন ছাড়া একটি এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই জনগণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজন বিবেচনায় নিয়ে সড়কসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আমি চাই কমলগঞ্জের প্রতিটি ইউনিয়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাক।”
তিনি আরও বলেন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সরকার ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করে যাচ্ছেন। এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে সাধারণ মানুষের দুর্ভোগ কমবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এলাকার অনেক রাস্তা চলাচলের অনুপযোগী ছিল। নতুন এসব উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন। তারা সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে কাজের গুণগত মান বজায় রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্নের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...