
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে কর্ণেল মো.সালেহ আহমদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শুরুতে উপস্থিত সকল সংবাদকর্মীদের সাথে কুশল বিনিময় ও পরিচিত পর্ব শেষে তিনি বলেন- আমি সালেহ আহমদ ৩রা মার্চ ১৯৬১ সন তারিখে ৯নং ইসলামপুর ইউনিয়নের গোলেরহাওর গ্রামে আমার জন্ম। শিক্ষা জীবন আমার এ উপজেলায়।
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের পরিবর্তন এসেছে। এই পরিবর্তন নিশ্চিতভাবে এই ধারা চলমান থাকা অবস্থায় একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এই বিশ্বাসকে সামনে রেখে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসনে নির্বাচন করার জন্য মনস্থ করেছি। কোন রাজনৈতিক দলে এখনো যোগ দেইনি তবে ভবিষ্যতের বিষয়টি সময়ই বলে দিবে। আপনাদের লেখালিখি থেকে জনগণের মন বুঝার প্রচেষ্টা চলমান থাকবে ও আমার জন সংযোগ অব্যাহত থাকবে।
সাংবাদিক নির্মল এস পলাশ ও প্রেসক্লাবের সদস্য সচিব আহমেদুজ্জামান আলম এর সঞ্চালনায় ও আহব্বায়ক এমএ ওয়াহিদ রুলুর সভাপতিত্বে অনুষ্টানে বক্তব্য রাখেন হাফেজ শফিকুর রহমান, সার্জেন্ট (অবঃ) আবুল হোসেন, সার্জেন্ট (অবঃ) শাহিন রহমান, কর্পোরাল মনিরুজ্জামান, সার্জেন্ট (অবঃ) তৈয়ব আলী, কর্পোরাল (অবঃ) আসহাবুর রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজা, ছাব্বির এলাহী, আহাদ মিয়া, সালাহউদ্দিন শুভ, নির্মল এস পলাশ, জালাল উদ্দিন, আব্দুল মুমিন প্রমুখ।
এছাড়াও কমলগঞ্জে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...