
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় মৌলভীবাজারেরে কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে অবস্থিত সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাইয়ের মালিকানাধীন অবৈধ ইটভাটাটি বোল্ডডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
জানা যায়, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধরের নেতৃত্বে ও থানা পুলিশের সহযোগিতায় শনিবার (৮ মার্চ) দুপুর ২টার দিকে ইটভাটা সমুহে ভ্রামমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।
এসময় উপজেলার মুন্সিবাজারে অবস্থিত বিগত আওয়ামী লীগ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো.আব্দুস শহীদ এর ছোট ভাই উপজেলা আওয়ামীলীগ ও ব্রিকস এসোসিয়েশন অব কমলগঞ্জ এর সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক এর মালিকানাধীন ইটভাটা ”সাবারী ব্্িরকস” এর পরিবেশ অধিদপ্তরে ছাড়পত্র সহ বৈধ কাগজপত্রাধি না থাকায় বোল্ডডোজার দিয়ে ইট ভাটাটি গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় লোকজন জানান, ‘এই ইটভাটা কোন দিন লাইসেন্স ও পরিেেবশ এর ছাড়পত্র ছিল না। যাই করেছেন বড়ভাইয়ের ক্ষমতাবলে।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর জানান, মহামান্য হাইকোর্টের একটি রিট ফিডিশন ছিলো, ১৩৭০৫/২০২২ এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় কমিশনারের নির্দেশনায় ও জেলা ম্যাজিষ্ট্রেট সু-স্পস্ট তদারকিতে এই ইটভাটাকে অবৈধ ঘোষণা করে গুড়িয়ে দেওয়া হয়। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার