
এম এ ওয়াহিদ রুলু,কমলগজঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গত তিন দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা, লেগে আছে মাঘে’র শীতের কাঁপন। বইছে শৈত্যপ্রবাহ, এতে বিপর্যস্ত হয়ে পড়ে জন’জীবন বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।
বিশেষ করে জেলার পাহাড়ি এলাকার অসহায় দরিদ্র জনগোষ্ঠী ও চা শ্রমিকরা রয়েছে চরম দুর্ভোগে। কুয়াশার ঘনত্ব বেশি থাকায় সড়কগুলোতে বেড়েছে দুর্ঘটনা, এতে ধীরগতিতে যান চলাচল করছে। দিনমজুর ও চা শ্রমিকদের শীত উপেক্ষা করেই তাদের খুব সকালে কাজের তাগিদে বের হতে হচ্ছে।
বৃহস্পতিবার সকাল ৮টায় ঘন কুয়াশায় ঢাকা মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ী চা বাগানের শ্রমিক সন্দীপ রায় বলেন, ‘হামরার বাগানে এখন খুব বেশী শীত। এই শীতে হাত-পা খুব বেশী কাঁপছে, শরীর জড়োসড়ো হই যায়।
কাম করতে পারি না, আর কাম না করলে হামরা কী খাইমু, শীতে কাজ না করলে হামরা কি খাইয়া থাকমু? দিনমজুর রহমান মিয়া জানান, বাবা আমাদের কি আর শীত আর গরম আছে। কাজ করতে হবে। কাজ না করলে পরিবার চলবে না। পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে উপাস মরতে হবে।
এ দিখে কৃষক সুরুজ মিয়াকে জিজ্ঞেস করলে বলে, আমাদের তিন ফসলি জমি খুবই কম, আমার টাকা পয়সা খবর করে জমিতে পানি লাগিয়ে বুরু চাষ করি, শীত যতই আসুন না কেনো আমাদের সময় মতো জমিতে ধান না লাগাতে পারলে আমাদের অনক ক্ষতি হয়ে যাবে, তাই আমারা শীতের অপেক্ষা না করে কাজে লেগে যাই, প্রথমে ঘন্টাখানেক শীত লাগলো পরে’তা শরিরের সাথে মিশে যায়।
ঠান্ডার বোঝা যায় না। যদিও আমাদের সরকার থেকে কোন অনুদান দেওয়া হতো তাহলে আমাদের খুব উপকার হত।
আবহাওয়া অধিদপ্তরের থেকে জানাযায়, নতুন বছরের জানুয়ারিতে বেশির।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
ধামইরহাটে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা বাড়ছে ভোটারদের
৪নং ওয়ার্ডে ২য় দিন: গণসংযোগে আস্থা...
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...