
এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ ছাত্রলীগ নিষিদ্ধ করায় আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনা পলাতক তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা ছাত্রদলের বিক্ষােভ মিছিল অনুষ্টিত হয়েছে।
সোমবার (২৮অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার ভানুগাছ চৌমুহনী থেকে একটি মিছিল ভানুগাছ বাজারের প্রদান প্রদান সড়ক প্রদক্ষিণ শেষে রেলওয়ে ষ্টেশন পার্কিংগে পথসভার মাধ্যমে সমাপ্ত হয় ।
পথসভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রদলের সদস্য মহসিন আহমদ, কমলগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. আব্দুল কাদির চৌধুরী ফারহান, কমলগঞ্জ কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক ভূইয়া রাজন রেজা, যুগ্ম আহবায়ক মিজান আহমদ ও সদস্য মাছুম মাহমুদ সিয়াম প্রমুখ।
বক্তারা বলেন- বাংলাদেশে আর কোনো মুজিববাদের ঠিকানা হবে না। ২৪ বিপ্লব সবাইকে দেখিয়েছে মুজিববাদ দীর্ঘদিন ধরে আমাদের কাছে সত্য ইতিহাস গোপন করে রেখেছিল। কিন্তু এখন তারা আর সেটা পারবে না। আমরা অভ্যুত্থানের মাধ্যমে তাদের পরাজিত করেছি। এখন দেশের সব সাধারণ মানুষ লুকায়িত সত্য ইতিহাস সম্পর্কে জানতে পারবে।
১৭ বছরের অন্যায়, অত্যাচার, কুকর্মের উপযুক্ত শাস্তি না পেয়ে সন্ত্রাসীরা বের হয়ে আসার চেষ্টা করছে ৷ আমরা আবার রাজপথে নামার আগে এসব খুনী ও তাহাদের দোসরদের গ্রেফতার করতে হবে। এসময় ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগ ও স্বৈরাচার শেখ হাসিনাকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের