কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশিত: ১:০৭ অপরাহ্ণ , ২৪ নভেম্বর ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এম এ ওয়াহিদ রুলু,কমলগঞ্জঃ গত দু’দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে চায়ের রাজধানী বলে খ্যাত মৌলভীবাজারের কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে। রোববার (২৪ নভেম্বর) সকাল ৬টা এবং ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার ও এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে।’

এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে ঠান্ডাজনিত রোগ-সর্দি, জ্বর,কাশি অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রন্ত হওয়ার পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে গরম কাপড় পরিধান করে ঘর থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ভূইয়া।

তিনি বলেন, ‘খুব বেশি প্রয়োজন ছাড়া চলতি আবহাওয়ার সময় শিশু এবং বয়স্করা ঘর থেকে বের না হওয়া উত্তম। বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই গরম কাপড় সাথে রাখতে হবে।’

এছাড়া ধুলাবালি থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহারের ওপর জোর দেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছি প্রচুর রোগী বলেও জানান তিনি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন,নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসাথে বইছে হিমেল হাওয়া।

এছাড়া শিগগিরই ঝেঁকে বসবে শীত। আগামী জাতীয় তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। তবে রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে বলেও জানায় তারা।’

মন্তব্য লিখুন

আরও খবর