• ঢাকা দেশজুড়ে
  • কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা দশম সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত 

কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা দশম সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত 

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ , ৩০ আগস্ট ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানিকগঞ্জ জেলা দশম সম্মেলন ২০২৫ জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলন।

৩০ শে আগস্ট ২০২৫ ইং সকাল দশটায় মানিকগঞ্জ সরকারি বালক বিদ্যালয় মাঠ সংলগ্ন শহীদ স্মৃতিফলকে
মানিকগঞ্জ জেলা বাংলাদেশ কমিউনিস্ট পার্টির দশম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

দশম জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড কাজী সাজ্জাদ জহির চন্দন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড আবুল ইসলাম সিকদার। সভা সঞ্চালনা করেন কমরেড আরশেদ আলী মাস্টার সহসাধারণ সম্পাদক মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সম্পাদক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও মানিকগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল মান্নান, জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড মজিবর রহমান, সিংগাইর উপজেলা কমিটির সভাপতি ও জেলা কমিটির সদস্য কমরেড নাসির উদ্দীন, ঘিওর উপজেলার সভাপতি কমরেড দুলাল বিশ্বাস।

অনুষ্ঠান শেষে মানিকগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সম্মেলনে আবুল ইসলাম শিকদার কে সভাপতি ও মজিবুর রহমান কে সাধারণত সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট মানিকগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়।