
কুমিল্লার বুড়িচং এলাকায় দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার প্রকাশক ও জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন (জেএসএনপিএফ) এর সদস্য সাংবাদিক শরীফ সুমনের ওপর সদ্য নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা শামীম হোসেন কর্তৃক অতর্কিত হামলার ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা ও প্রতিবাদে জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে হামলাকারীকে গ্রেফতারের দাবিও জানিয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) সংগঠনের চেয়ারম্যান এম শাহিন আলম ও মহাসচিব মোঃ আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানিয়ে হামলাকারী সন্ত্রাসীকে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে স্থানীয় প্রশাসনকে আল্টিমেটাম দেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, হামলাকারী সন্ত্রাসী স্থানীয় উপজেলা ছাত্রলীগের রাজনীতি করতো। শনিবার দুপুরে সাংবাদিক সুমন তার বিশেষ কাজে উপজেলা সদর এলাকায় গেলে কোন উপযুক্ত কারণ ছাড়াই ওই সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় তার ওপর।
এসময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে ওই সন্ত্রাসী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা মেডিকেল হাসপাটালে নিয়ে যাওয়া হয়।
এমন নেক্কারজনক ঘটনায় জেএসএনপিএফ এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসী শামীমকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...