কেন্দুয়ায় কৃষকদলের সিরিজ কৃষক সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ , ২ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ৬টি ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে নেতাকর্মী ও প্রান্তিক পর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ সমাবেশের আয়োজন করা হয়। গত ২৬ ডিসেম্বর গড়াডোবা ইউনিয়ন দিয়ে শুরু হয় এ কৃষক সমাবেশ।

২৭ ডিসেম্বর নওপাড়া ইউনিয়নে, ২৮ ডিসেম্বর মোজাফরপির ইউনিয়ন,২৯ ডিসেম্বর দলপা ইউনিয়নে,৩১ ডিসেম্বর পাইকুড়া ইউনিয়নে ও ১লা জানুয়ারি মাসকা ইউনিয়নে মধ্যদিয়ে কৃষকদলের টানা ৬দিনের কর্মসূচি শেষ হয়।

মাসকা ইউনিয়ন কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও জেলা বিএনপি সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বারবার ধানের শীর্ষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।

এছাড়াও উপজেলা উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু,পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, মাসকা ইউনিয়ন বিএনপি সভাপতি

রেজাউল করিম সুমন, সাধারণ সম্পাদক আবু বরক ছিদ্দিক,
উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক,মাহাবুব আলম জরিপ,জসিম উদ্দিন আহমেদ খোকন,উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফুর রহমান ভূঁইয়াসহ বিএনপি-অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিটি সমাবেশে নেতাকর্মীর উপস্থিতি ছিল
লক্ষণীয়।

মন্তব্য লিখুন

আরও খবর