
মজিবুর রহমানঃ নেত্রকোনার জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা ড. রফিকুল ইসলাম হিলালীকে সংবর্ধনা দিয়েছেন সান্দিকোনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে সান্দিকোনা স্কুল এন্ড
কলেজের অডিটোরিয়ামে এ সংবর্ধনায় প্রদান অনুষ্ঠিত।
সান্দিকোনা স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সান্দিকোনা ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল ইসলাম।
এসময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, বিএনপি নেতা হাবিবুর রহমান, তোফাজ্জল হোসেন শাহীন, জিয়াউর রহমান জিয়া,
সান্দিকোনা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবুল, সদস্য সচিব ইয়াসিন আরাফাত বাবু,যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম হলুদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রায়হান,
সান্দিকোনা স্কুল এন্ড কলেজ ছাত্রদলের সভাপতি মারুফ খান আলিফ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, আপনাদের দোয়া,ভালবাসা এবং আন্তরিক সহযোগিতায় কলেজের সভাপতি পদে নির্বাচিত হয়েছি। এতে নিজেকে খুবই সম্মানিত বোধ করছি।
সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গভর্নিং বডির প্রথম সভায়
বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও অতীতের চেয়ে আগামীতে কিভাবে ভাল ফলাফল করা যায় এই বিষয়ে প্রস্তুতি নিতে শিক্ষকদের প্রতি আহবান রেখেছি। এই ক্ষেত্রে আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে। আপনাদের সার্বিক সহযোগিতা চাই।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘দৈনিক রানার’-এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপণ
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের আশ্বাস সভাপতির
শতবর্ষী সান্দিকোনা কলেজের উন্নয়ন ও সরকারীকরণের...
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত