
মজিবুর রহমান, নেত্রকোনা :
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিকভাবে পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার।
সোমবার (২৫ আগস্ট) সকালে কিশোরগঞ্জ থেকে নেত্রকোনায় একটি অনুষ্ঠানে যাওয়ার পথে তিনি প্রথমে সকাল সাড়ে ১০টার দিকে কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পরে দুপুর ১২টার দিকে রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে সার্বিক সমস্যার খোঁজখবর নেন এবং শ্রেণিকক্ষ ঘুরে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নের আশ্বাস দেন।
এ সময় জেলা প্রশাসক বনানী বিশ্বাস, ময়মনসিংহ বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক (ডি.ডি) জালাল উদ্দীন, সহকারী পরিচালক তাহমিনা আক্তার, কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আজম, কেন্দুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শাকি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...