কেন্দুয়ায় ভোটের মাঠ শক্তিশালীকরণে লক্ষে বিএনপির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ , ৮ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মজিবুর রহমানঃ নেত্রকোণার কেন্দুয়ায় দলকে সুসংগঠিত, ভোটের মাঠ শক্তিশালীকরণ ও পতিত আওয়ামীলীগের উত্থান রোধে বিএনপি’র বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বিএনপির দলীয় কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা জেলা বিএনপি সদস্য সচিব ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসন থেকে বারবার ধানের শীষের মনোনয়ন প্রাপ্ত আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মজনু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিএনপি নেতা সেকুল ইসলাম খান,অধ্যাপক লুৎফুর রহমান, মোসলেম আহমেদ,পৌর বিএনপি সভাপতি খোকন, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,মাসকা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম সুমন,চিরাং ইউনিয়ন বিএনপি সভাপতি গোলাম মোস্তুফা, সান্দিকোনা ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম,সম্পাদক রোকন উদ্দিন ভূঁইয়া,রোয়াইলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তুফা কামাল বাবলু,আশুজিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সোহেল মিয়া,গন্ডা ইউনিয়ন বিএনপি সভাপতি বোরহান উদ্দিন তমজিদ, চিরাং ইউপির সাবেক চেয়ারম্যান মাহাবুব আলম জরিপ,পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন,জেলা ওলামাদলের সহসভাপতি হাফেজ আতাউর রহমান কাদেরী,উপজেলা কৃষকদলের সভাপতি মাহাবুব আলম খান মহসিন, মহিলা দলনেত্রী নাসিমা আক্তার,
উপজেলা যুবদলের আহবায়ক মাইনউদ্দিন,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূঁইয়া,ছাত্রনেতা তোফায়েল,জেনিসসহ উপজেলা-ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সভায় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন, ভোটের মাঠ শক্তিশালী করণসহ এলাকায় চুরি,জুয়া,মাদকসহ নানান অপরাধ রোধ,
স্বজনপ্রীতির কথাও উঠে আসে। প্রধান অতিথি’র বক্তব্যে আলহাজ্ব ড.রফিকুল ইসলাম হিলালী বলেন, আওয়ামীলীগের নেতাকর্মী নানাভাবে উঁকিঝুঁকি মারছে। তারা নানাভাবে সংগঠিত হচ্ছে। এই ব্যাপরে সবাইকে সর্তক থাকতে হবে।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কেউ কোন ছাড় পাবেন না। সবাইকে দ্বিধাদ্বন্দ্ব ভূলে গিয়ে সুসংগতি হয়ে ভোটের মাঠ শক্তিশালী করতে একযোগে কাজ করার আহবান রাখেন তিনি। রমজান মাস শুরু হওয়ার আগেই ইউনিয়ন পর্যায়ে বিএনপি ও অঙ্গসংগঠনের বিশেষ বর্ধিত সভা করারও পরামর্শ দেন তিনি।

মন্তব্য লিখুন

আরও খবর